চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন আজ

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলা নববর্ষ ১৪৩৩বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুই দিন ব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন হবে।

চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ২দিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সম্পর্কিত খবর