
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলা নববর্ষ ১৪৩৩বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ৮এপ্রিল সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা ১৪৩৩বঙ্গাব্দ সকাল ৮টায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান, সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা (চাঁদপুর হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে ডাকাতিয়া নদীর পাড় শেষ হবে)। পরে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ২দিন ব্যাপী অনুষ্ঠান হবে। পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যালিতে কমপক্ষে ১৫/ ২০জন অংশগ্রহন গ্রহণ করবে। অনুষ্ঠানে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করতে হবে।
পৌরসভার বাহিরে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ভাবে অনুষ্ঠান করবে। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা হবে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।



