
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতনিময় সভা আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।



