চাঁদপুরে নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবিদায়-বরণ অনুষ্ঠান আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবিদায়-বরণ অনুষ্ঠান আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নৃত্যাঙ্গন চাঁদপুরের সভাপতি প্রফেসর রণজিত কুমার রণিক।

নৃত্যাঙ্গন চাঁদপুরের সাধারণ সম্পাদক তপন সরকার ও নৃত্যাঙ্গন চাঁদপুরে অধ্যক্ষ রুমা সরকারের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে জানানো হয় যে, পিছনের সব ভুলে সামনে এগিয়ে চলি দৃঢ় প্রত্যয়ে। প্রাপ্তি-অপ্রাপ্তির ফেলে আসা বছর-১৪৩২ বঙ্গাব্দ। প্রত্যাশা-প্রতিশ্রুতি নিয়ে আগত বছর-১৪৩৩ বঙ্গাব্দ স্বাগতম।

প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবিদায়-বর্ষবরণের সন্ধিক্ষণে ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. সোমবার বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে, নৃত্যাঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ষবিদায় ও বর্ষবরণ। অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে করবে সমৃদ্ধ।

সম্পর্কিত খবর