মতলবে শশুর বাড়িতে মেয়ের জামাইয়ের রহস্যজনক মৃত্যু : পরিবারের দাবি হত্যা

মতলব প্রতিনিধি : মতলন দক্ষিনে শ্বশুর বাড়িতে মেয়ের জামাই রিপন প্রধান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে ভাবে হত্যা করা হয়েছে।

নিহত রিপন প্রধান মতলব উত্তর উপজেলার লবাইর কান্দি গ্রামের মৃত আনামত উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী । তার স্ত্রী খাদিজা আক্তার মতলব দক্ষিণ উপজেলার মধ্য নাগদা গ্রামের হান্নান ঢালীর মেয়ে । তাদের দাম্পত্য জীবনে সারে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে তার নাম রাফওয়ান ।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে ঢাকার খিলগাঁও এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাস্তার কথা বলে বের হন রিপন। বিকেল ৪টার দিকে খাদিজা আক্তারের পরিবারের পক্ষ থেকে ফোন করে জানানো হয়, রিপন অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার মৃত্যুর খবর জানতে পারেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজন পুরুষ ও একজন মহিলা রিপনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে ভর্তি করানোর পর থেকেই তারা নিখোঁজ হয়ে যান এবং তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি ।

নিহতের বড় ভাই শাহ আলম (৪৫) অভিযোগ করে বলেন, “আমার ভাই সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঢাকা থেকে শ্বশুর বাড়িতে যায় । পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে তার স্ত্রীর পরকীয়া নিয়ে সালিশ হয়েছিল। এই ঘটনার জেরে আমার ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন, খাদিজা আক্তারের মামাতো ভাই বিল্লালের সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

তবে স্ত্রী পক্ষের দাবি, রিপন বিষপান করে অসুস্থ হয়ে পড়েন । স্ত্রী খাদিজা আক্তার বলেন, আমার স্বামী আমাদের বাড়িতে এসে আমাকে কল দিছে বাড়িতে আসার জন্য। আমি তখন বাড়িতে ছিলাম না বাড়ী আসার আগেই বিকেলে খবর আসছে স্বামী রিপন কেরির ট্যাবলেট খাইছে। আমি সিএনজি নিয়ে মতলব হাসপাতালে যাই। স্বামীর অবস্থা বেগতিক দেখে ডাক্তাররা চাঁদপুর হাসপাতালে রেফার করে,তারপর আমি বাড়িতে চলে আসি।

খাদিজার বড় বোন হাওয়া বেগম বেগম, রিপন হঠাৎ ঘরে এসে বলতেছে কেরির ট্যাবলেট খাইছে। তারপর আমি এবং আমার ভাতিজা ফাহিমরে সাথে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। মতলব হাসপাতাল থেকে চাঁদপুর রেফার করলে আমি সাথে যাই। ডাক্তার রিপনের মৃত্যুর কথা বললে আমি ভয়ে লাশ রেখে চলে আসি।

উল্লেখ্য, নিহতের শ্যালক নুরে আলমের স্ত্রীকে দুই বছর আগে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। নিহতের পরিবার দাবি করছে, একই কায়দায় রিপনকেও হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে । খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি । অভিযোগ পেলে ব্যবস্থা নেন ।

সম্পর্কিত খবর