
প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর ঐতিহ্যবাহী সংগঠন মোহামেডাম স্পটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ক্রীকেটার মজিবুর রহমান খন্দকার মৃত্যু বরন করেন।
গতকাল ১২ এপ্রিল রবিবার সকাল দশটায় পৌর ঈদগাঁ ময়দান মোহামেডাম স্পটিং ক্লাবের প্রাঙ্গনে যানাজা অনুষ্ঠিত হয়। মরহুম খন্দকার মজিবুর রহমান, গত ১১ এপ্রিল শনিবার রাত ৯টায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বৎসর।
তিনি মৃত্যুকালে সহ ধর্মিনী দুই কন্যা নাতি নাতনি সহ অসঙ্খ গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি চাঁদপুর মোহামেডাম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লাবের নিয়মিত খেলোয়ার ছিলেন। তিনি চাঁদপুর সাবেক মহকুমা ও জেলা ক্রীকেটের দির্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা ক্রীকেটের আহবায়ক ছিলেন। তার মৃত্যুতে মোহামেডাম ক্লাবের সভাপতি সাধারন সম্পাদক সহ ক্লাব ও গোল্ড জিম এবং সকল সদস্যদের পক্ষথেকে গভির সমবেদনা যানানো হয়।



