
স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মৈশাদী ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুরঞ্জিত করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে পড়াশোনা ও খেলাধুলায় পারদর্শী হতে হবে এবং দেশ গড়ায় অংশগ্রহণ করতে হবে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যে ও শিশুরা যাতে প্রাথমিক শিক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে মিড ডে মিল চালু করেছে। যেটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। শিশুরাই আমাদের ভবিষ্যৎ।
তাই তাদেরকে প্রাথমিক পর্যায় থেকে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যাতে সকলেই নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করে একটি শিক্ষিত ও মানবিক জাতি গঠন করতে পারেন। হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে মৈশাদী ইউনিয়ন পর্যায়ের বালিকা দলের ফাইনাল খেলা মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ হামানকর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত হয়।
এতে টাইব্রেকারে দক্ষিণ হামানকর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল মৈশাদী ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান স্বপন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান মুকুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাহাবুব খান বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফয়সাল খান, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ইমু ও ইউপি সদস্য শরিফ সরদার।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সাবেক চেয়ারম্যান, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। খেলাশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন। সকাল ১০ টা থেকে শুরু করে বেলা ১ টা পর্যন্ত খেলাগুলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী এলাকার সাধারণ জনতা, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।



