
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়িক স্থান চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বিগত কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনকল্পে আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচ কমিশন গঠন করা হয়েছে।
জানাযায়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিগত নির্বাচিত কমিটি তিন বছর মেয়াদ শেষে গত ৩০ ডিসেম্বর ‘২৫ ইং তারিখে সংগঠনের উপদেষ্টা পরিষদের নিকট ক্ষমতা হস্তান্তর করে।
উক্ত উপদেষ্টা পরিষদের নিকট ক্ষমতা হস্তান্তরের পূর্বে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতি নির্বাচন পরিচালনা পর্ষদ (২০২৬ইং) গঠন করা হয়।
উক্ত পরিষদ নতুন নির্বাচিত পরিশোধ গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও উক্ত পরিষদ উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত পরিষদের আহ্বায়ক করা হয় সংগঠনের প্রধান উপদেষ্টা ও আয়কর আইনজীবী আলহাজ্ব শাহ মোঃ আব্দুল কুদ্দুস।
এছাড়াও সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু হাওলাদার, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির,
এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান লিটু মোঃ শাহিন ভূঁইয়া, মোঃ শাহিন চৌধুরী, মোঃ সেকুল বেপারী,ও এডভোকেট মোঃ খোরশেদ আলম সোহাগ,।
এ কমিটির সদস্য সচিব করা হয়েছে মোঃ সাইফুল ইসলাম রতন। নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আয়কর উকিল শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, এই সংগঠনের সকল সদস্যরা হচ্ছে চৌধুরীঘাট এলাকার ব্যবসায়ী।
অতএব এই এলাকার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটি অক্ষরে অক্ষরে পালন করবো।
তিনি আরো বলেন যেহেতু দায়িত্ব পেয়েছি, আমরা দায়িত্ব বুঝে নেওয়ার পর সংগঠনের আর্থিক বিষয়গুলো সব দেখেছি পূর্বের কমিটি আমাদেরকে সকল কিছু বুঝিয়ে দিয়েছে সবকিছু ঠিকঠাক রয়েছে ইনশাল্লাহ।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি, আশা করছি আগামী ২৭ জুন নির্বাচনের মধ্য দিয়ে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিত আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব পাবে। উক্ত নির্বাচন টি সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার জন্য আমি সকল মহলের সহযোগিতা কামনা করছি করছি।



