চাঁদপুরে জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শণে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান

আহম্মদ উল্যাহ : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান গতকাল শুক্রবার (১০ এপ্রিল ২০২৬খ্রি.) চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে আসেন। এসময় পুলিশের গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান গতকাল তিনি চাঁদপুর সার্কিট হাউজে আগমণ করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা চাঁদপুর পুলিশ সুপার (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত) মোঃ রবিউল হাসান’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। পরে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করা হয়।

সফরের অংশ হিসেবে সকাল ১০টায় চাঁদপুর জেলা সার্কিট হাউজে আগমণ করেন। পরে বেলা ১১টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সভা শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুর ১২:৩০মি. পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এদিন বিকাল ২টা ৩০মি. পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরবর্তীতে বিকাল ৪টায় হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদিনব্যাপী এ পরিদর্শনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, যা চাঁদপুর জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

সম্পর্কিত খবর