
চাঁদপুর খবর রিপোর্ট : প্রতি বছরে বৈশাখী উপলক্ষে চাঁদপুর সদরের মহামায়া বাজার সংলগ্ন এলাকায়, মঠখোলা এলাকায় এবং বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন স্থানেসহ জুয়ার আসর বসানো হয়। এই অসামাজিক জুয়ার আসর বন্ধের দাবি জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
তিনি গত ৮এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও চাঁদপুর জেলা পুলিশ বিভাগের কাছে এ দাবি জানান।
প্রতি বছরেই বৈশাখী উপলক্ষে এসব এলাকায় জুয়ার বোড, পাঞ্জা ছক্কা, তিন তাশ, কাইট, চড়কা, চিঠির খামে আনারশ কাঠাল দোয়েল ইলিশ নামের হরেক রকম জুয়া খেলা বসে । এ জুয়া খেলাতে অংশগ্রহণ করে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
স্থানীয়রা জানায়, প্রতি বছর এই জুয়ার আসর বসে। তার কাছে বৈশাখী মাস আসলে এ ধরনের জুয়া খেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুব সমাজ। জুয়া খেলা দেখে মাঝে মাঝে গোপনে প্রশাসনকে জানালে ঘটনাস্থল থেকে জুয়ারীরা পালিয়ে যায়। এ মেলা শুরু হয় ৩০ শে চৈত্র থেকে শুরু হয়ে পুরো বৈশাখ মাস জুড়ে চলে। খেলায় অংশ নেয় ছোট থেকে বৃদ্ধ অনেকেই। এর ফলে এলাকায় বেড়ে যায় চুরি, ছিনতাই সহ আনেক অসাামাজিক র্কাযকালাপ ।



