চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক-১

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল ) ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর জামতলা গ্রাম থেকে মাদকসহ হুমায়ুন (৪২) কে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত হুমায়ুন (৪২) লক্ষ্মীপুর, জামতলা (রোসা হাজী বেপারী বাড়ী) মৃত আঃ হক, মাতা- মৃত আলতাফ বানুর ছেলে। ৮নং ওয়ার্ড, ৩নং পূর্ব সুবিদপুর ইউনিয়ন ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

তার কাছ থেকে একটি সিনথেটিক ব্যাগের ভিতর একটি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে মিথাইল অ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা ট্যাবলেট ১২০ (একশত বিশ) পিস, মোট ওজন ১২ (বারো) গ্রাম এবং একই ব্যাগের ভিতর মাদক বিক্রয় সন্ধিগ্ধ বাংলাদেশি বিভিন্ন মানের মুদ্রার নগদ অর্থ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর উপ-পরিদর্শক মো: সোহেল রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণির ১০ (ক)/২৬(১) ধারায় ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সম্পর্কিত খবর