নাশকতা মামলায় শাহমাহমুদপুর ইউপি আ’লীগ নেতা নাজির মেম্বার গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ১নং ওয়ার্ডের মেম্বার মো: নাজির হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে ৷ মামলা নং-জিআর ৬৩০/২৪।

আটক মো: নাজির হোসেনের পিতা- মৃত নুরু মিয়া, মাতা-মৃত জাহেদা খাতুন, গ্রাম-কৃষ্ণপুর (মিজি বাড়ি), উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর। এছাড়াও তার বিরুদ্ধে নানা নাশকতার ঘটনায় তিনি জড়িত ।

৯এপ্রিল চাঁদপুর সদর মডেল থানার পুলিশের অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: নাজির হোসেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সর্বমোট ৩টার্ম মেম্বার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ দৈনিক চাঁদপুর খবরকে জানান, গ্রেফতারকৃত মো: নাজির হোসেন আসামী শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও তিনি কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, তাকে চাঁদপুর সদর মডেল থানার জিআর মামলা নং-৬৩০/২৪মামলায় গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আরো অনেক নাশকতার অভিযোগ রয়েছে৷ বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে তিনি অনেক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান ।

সম্পর্কিত খবর