চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক সাথে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাক্ষাৎ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি ফারুক আহমেদ মৃধা, পরিচালক মো. লিয়াকত পাটওয়ারী, পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, মো. নাজমুল আলম পাটওয়ারী, মো. আবুল কাশেম আখন্দ, মো. আব্দুর রহিম সরকার, মোহাম্মদ শাহজাহান কবির খোকা,

অ্যাড. মো. নুরুল আমিন খান আকাশ, মানিকুর রহমান মানিক, হাজী মো. শাহজালাল শেখ, মো. আসলাম তালুকদার, মো. মাসুদ আখন্দ, মো. মিজানুর রহমান ও ফরহাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল ও বিএফএ, চাঁদপুর-এর সিনিয়র সহ-সভাপতি মহসিন পাটোয়ারী।

অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।

সম্পর্কিত খবর