পরিমাপে ডিজেল কম দেওয়ায় চাঁদপুর ফয়সাল ফিলিং ষ্টেশন মালিককে জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর শহরের তেলের পাম্প গুলোতে জেলা প্রশাসনের অভিযানে একটি তেলের পাম্প কে ডিজেল কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ এপ্রিল সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাম গুলিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

এ সময় তিনি শহরের ওয়াপদা গেইটে অবস্থিত ফয়সাল পাম্প ফিলিং স্টেশন নামক একটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাপের চাইতে ডিজেল কম দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর