চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০ টায় শহরের নিউ ট্রাক রোডস্থ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, খেলাধূলা শিক্ষার একটি অংশ। খেলাধূলার মাধ্যেমে শিক্ষার্থীদের বিকাশ ঘটে। যেমন শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশ প্রেম সৃর্ষ্টি হয়। অবিবাভবকরা আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপশি খেলাধূলার চর্চা করবেন। খেলাধূলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়।

তিনি আরও বলেন, বাসা বাড়িতে শিশুদের লেখাপড়ার পরিবেশ সৃর্ষ্টি করে দিতে হবে। এখন প্রযুত্তির যুগ, তাই মা বাবাদের বাসায় টিভি দেখা ও মোবাইল দেখা কমাতে হবে, তাহলে আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। চাঁদপুরে এ প্রতিষ্ঠান থেকে যেন জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি হয় সেদিকে আমাদের দৃর্ষ্টি রাখতে হবে।

সোহেল রুশদী বলেন, এই দ্বিনী প্রতিষ্ঠানটি চাঁদপুরের জন্য একটি গর্বের প্রতিষ্ঠান, আজকে উপস্থিতি হলো তার প্রমাণ।
আজকে অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে এটি একটি ঐতিহ্যবাহি ও শৃঙ্খরাপূর্ণ প্রতিষ্ঠান। তাই দেখে আমি খুবই আনন্দিত। আমি মাদরাসাকে ভালোবাসি, যেহেতু আমি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বাডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার দাদা এ টি আহমেদ হোসনে রুশদী অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গিয়েছে। আল-আমিন মডেল মাদরাসা দীর্ঘবছর এই সরকারী অনুদান ছাড়া চলছে, এটি একটি বিরল ঘটনা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুথিগত ও দ্বীনি বিদ্যার পাশাপাশি তোমাদেরকে মানবিক মানুষ হতে হবে। তোমরা আগামি দিনের কর্ণধার, তোমারদের মাঝে দেশপ্রেম থাকতে হবে। তোমরা আমাগী দিনের আমাদের স্থানে নেতৃত্ব দিবে। আজকে যারা অতিথি রয়েছে তারা সবাই তাদের স্থানে অনেক ভালো যায়গায় রয়েছে। আগামি দিনে তোমাদেরকেও এই স্থানে নেতৃত্বে আসবে। তাই পড়ালেখার পাশাপাশি জ্ঞান, ও মেধার পরিচয় দিয়ে ভালো গুনাগুন অর্জন করতে হবে।

আল আমিন মডেল মাদরাসা অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও হিফজুল কুরেআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো : সেলিম সরকার। বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, আল আমিন মডেল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবদুছ শুকুর মস্তান, চাঁদপুর জজ কোর্টের সাবেক জিপি অ্যাড. আবুল খায়ের ছালেহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মামুনুর রশিদ খান বেলাল, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এমআই মমিন খান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আ জ ম ইসমাইল হোসেন আজাদ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মজিবুর রহমান মস্তান, মো: ফরিদ আহমেদ মোস্তান ও মো : ফিরোজ হোসেন মস্তান প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাও. আসাদুজ্জামান দেওয়ান। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্ররা।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। অন্যদিকে মাদরাসার পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত খবর