
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইকদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চাঁদপুর-৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাইকদী মোস্তফা খান বাড়ির উঠানে অনুষ্ঠিত এ উঠান বৈঠক চলাকালে আওয়ামী লীগের এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপাদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারফ কারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক গত দীর্ঘ ১৭ বছর জেলা বিএনপিকে সুসংগঠিত রাখতে জেল-জুলুমসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি কখনো দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। আজ আমরা তাঁর পক্ষ থেকে আপনাদের কাছে সালাম নিয়ে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন। দল-মত নির্বিশেষে দেশ ও জাতির স্বার্থে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি নির্বাচিত করতে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মিজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী।
এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক ইউপি সদস্য মোস্তফা খান এবং ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রায়হান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দুলু মিজি, বন বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী, মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মজিব কারী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, সদস্য জাকির খান ও ফারুক খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুলহাস পাটোয়ারী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাল, যুবদলের সভাপতি ফয়েজ পাটোয়ারী,
সাধারণ সম্পাদক জাকির খান, যুবদল নেতা জহির পাটোয়ারী, শাহাদাত খান, সাবেক যুবদল নেতা মনির খান, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিজি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহির গাজী, ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মিজিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান কৃতরা হলেন, মোস্তফা খান, হুমায়ুন খান, হেলাল খান, আনোয়ার খান, তাজউদ্দিন খান, জামাল খান, ছাদু পাটোয়ারী, বতু খান, বাবুল খান, কালু খান, আমিন খান, মোশারফ বেপারী, লতিফ বেপারী, হযরত আলী খান, শফিক খানসহ শতাধিক নেতাকর্মী।



