ডাঃ ইয়াসিন আরাফাত বাপ্পীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার প্লাজার মালিক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন তালুকদার এর একমাত্র ছেলে ডাঃ ইয়াসিন আরাফাত বাপ্পীর সাথে মিজানুর রহমান এর প্রথম কন্যা ডা: রিতাজ রহমানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৩০জানুয়ারী (শুক্রবার) চাঁদপুর চেয়ারম্যান ঘাট ডিসি অফিসের পশ্চিম পাশে ইউরোএশিয়া কনভেনশন হলে বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফ,বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মিয়াজীসহ গন্যমান্যব্যক্তিবগ,সুধীজন ,অতিথিবৃন্দ,বর-কনের আত্নীয়স্বজন। নব দম্পতি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত খবর