
চাঁদপুর খবর রির্পোট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন চাঁদপুর সদর থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
তিনি চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রাথী শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা করছেন। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ প্রতীকে” ভোট দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিজয় নিশ্চিত করার জন্য ভোটারদের আহ্ববান জানান।
মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে মৈশাদী ইউনিয়নে গণসংযোগ করেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি স্থানীয় জনগণের মাঝে বিএনপির রাজনীতি, আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। তিনি জানান চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।



