ঢাকার স্পেশাল ব্রাঞ্চ ডিআইজি মুঃ মাহবুবুর রশীদের চাঁদপুর জেলায় আগমন

চাঁদপুর খবর রিপোর্ট : ডিআইজি (রাজনৈতিক সেন্ট্রাল), স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা জনাব মুঃ মাহবুবুর রশীদ মহোদয়ের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা।

বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি.) মান্যবর ডিআইজি (রাজনৈতিক সেন্ট্রাল), স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা জনাব মোঃ মাহবুবুর রশীদ মহোদয় চাঁদপুর সার্কিট হাউজে আগমন করলে চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুঃ রবিউল হাসান মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে ডিআইজি (রাজনৈতিক সেন্ট্রাল), স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা জনাব মুঃ মাহবুবুর রশীদ মহোদয় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার ডিএসবি কর্মকর্তাদের সাথে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; জনাব লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; ডিআইও-১, ডিএসবি, চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর