
মহসিন হোসাইন: জনস্বার্থে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের বিভিন্ন শাখায় কর্মরত চারজন কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়ন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় (সংস্থাপন শাখা) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশের স্মারক নম্বর-০৫.৪২. ১৩০০০০০. ০২৭.০১.০০৩৮.২৬-৮২, তারিখ ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি.।
অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মচারীদের নামের পাশে উল্লেখিত অফিস/শাখায় বদলি ও পদায়ন করা হলো— বদলি ও পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- ১. উপ-প্রশাসনিক কর্মকর্তা গাজী মোঃ আশিকুর রহমান। তার বর্তমান কর্মস্থল চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা, সংযুক্তি বাতিলক্রমে)। বদলি/পদায়নকৃত কর্মস্থল-চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,(সংযুক্তঃ নেজারত শাখা)।
২.উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাছির হোসেন। তার বর্তমান কর্মস্থল চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বদলি/পদায়নকৃত কর্মস্থল-মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,চাঁদপুর।
৩.অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মামুনুর রশীদ। তার বর্তমান কর্মস্থল চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চাঁদপুর এবং বদলি/পদায়নকৃত কর্মস্থল-চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়(নেজারত শাখা)।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জাহাঙ্গীর আলম। তার বর্তমান কর্মস্থল মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চাঁদপুর এবং বদলি/পদায়নকৃত কর্মস্থল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চাঁদপুর।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মচারীদের অবশ্যই আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এতে জেলা প্রশাসক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে। অফিস আদেশে স্বাক্ষর করেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এছাড়া আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) প্রেরণ করা হয়েছে—বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় (কমিশনার) চট্টগ্রাম বিভাগ সিনিয়র সচিব,চাঁদপুর জেলা স্থানীয় সরকার উপপরিচালক, কেন্দ্রীয় সমন্বয় কমিটি (গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কুমিল্লা অঞ্চল)-এর সদস্য, চাঁদপুর জেলার সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসকগণ,
উপজেলা নির্বাহী অফিসার (চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ), নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (গোপনীয় শাখা), ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, উপজেলা হিসাব রক্ষণ অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে।
উল্লেখ্য, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মামুনুর রশীদ এর আগে ছয়বার বদলীর আদেশ আসলেও তার বদলী বিগত বছরগুলোতে হয়নি। তবে, বর্তমার চাঁদপুর জেলা প্রশাসকের কঠোর নজরদারি এবং কোনো প্রকার নয়ছয় না থাকায় এবারের বদলী স্বচ্ছতা পাবে বলে আশা ব্যাক্ত করেন সংশ্লিষ্টরা।



