পুরান বাজার নারায়ণ স্টোর থেকে ১০ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ!

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে পুরান বাজার নারায়ন স্টোর থেকে ১০ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ জানুয়ারী)দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সহ যৌথ বাহিনী। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ক্রয় ভাউচার ও ভ্যাট চালান ছাড়া সিগারেট ক্রয়, বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান না এবং নকল ব্যান্ড রোল ব্যবহৃত সিগারেট বিক্রয়ের অপরাধে নারায়ণ স্টোর কে নগদ ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।এবং প্রায় ২ লক্ষ বিশ হাজার নকল মেরিজ ও ব্লাক ডায়মন্ড সিগারেটের সোলা যার মুল্য প্রায় ১০ লক্ষ টাকার মতো তা জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংশ করা হয়।

এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইমরান বলেন,ব্যান্ডেল(স্টিকার)নকলএবং এই সিগারেট ভিতরের সকল উপাদান অবৈধ হওয়ায় আমরা এগুলো জব্দ করে আগুনে পুরিয়ে দেই।এবং এই প্রতিষ্ঠান কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে নারায়ণ স্টোরের মালিক রবীন্দ্র চন্দ্র সাহা বলেন, এগুলোতো কোম্পানির সিগারেট।কাজী ট্রেডার্স চাঁদপুরে কোম্পানির ডিলার। তারাই স্ট্যান্ড রোড়ের অফিস থেকে আজকে সকালে আমাকে এগুলো দিয়ে গেছে।

সম্পর্কিত খবর