তরপুরচন্ডী-বাগাদীতে এড. শাহজাহান মিয়ার দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ও বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা মানুষের দোয়া চাইলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে তরপুরচন্ডী ইউনিয়নের কাজীপাড়া, দাসদী রোড, সাততারা ক্লাব এলাকা, সেনের দিঘীরপাড়, আখন্দ বাড়ি, খন্দকার বাড়ি, হাফেজ সরদার বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুপুর থেকে ৮নং বাগাদী চরমেয়াশা এলাকার ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন। এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে চরমেয়াশা জনগণের উন্নয়ন নিশ্চিত করা। বিশেষ করে যাতায়াতের দুর্ভোগ লাঘবে চরমেয়াশাচর এলাকায় একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, ইসলামী রাজনীতিই পারে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও সমতার প্রতীক এই প্রতীকের বিজয় মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়।

তিনি আরও বলেন, আমরা ভয় ও বিভেদের রাজনীতি নয়, সত্য ও সেবার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতায় ইসলামী মূল্যবোধভিত্তিক একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় সাধারণ মানুষ প্রার্থীর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন এবং দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুকুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মুফতি মাহমুদ হাসান ও যুগ্ম সদস্য সচিব তামিম খান,

খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম, উপজেলা আইটি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জুবায়ের হোসেন রাকিব গণতান্ত্রিক শ্রমিক দল (এলডিপি)-এর সভাপতি মোঃ সারোয়ার খান ও সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার,

সেক্রেটারি মো. ফয়সাল খান, জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, বাগাদী ইউনিয়ন সভাপতি মাও: বেলায়েত হোসেন, ডা: আলী হোসেন, সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর