চাঁদপুরে ১৪ ঘন্টা পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

ইব্রাহিম খান : চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে সদর হাসপাতালের সামনের সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে জরিমানা আদায় করার পর অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দেন চালকরা। এতে করে হাসপাতালে আসা রোগীরা চরম দুর্ভোগে পরেছে। অবশেষে এম্বুলেন্স মালিক চালকের সাথে সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বৈঠকে বসে তাদের দাবি দাওয়া শুনে সমঝোতা করেন।

১৪ ঘণ্টা পর অবশেষে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে মালিকপক্ষ। তবে সম্পূর্ণ দাবি দাবার না মানলে পুনরায় এম্বুলেন্স ধর্মঘট করবে বলে হুঁশিয়ারি দেন চালকরা।

অ্যাম্বুলেন্স মালিকরা জানান, রাত সাড়ে নটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪টি অ্যাম্বুলেন্স কে জরিমানা করেন তাই ধর্মঘটের ডাক দেন চালকরা। চাঁদপুরের ১৪ ঘন্টা অ্যাম্বুলেন্স কর্মবিরতি ছিল তত্ত্বাবধায়ক এর সাথে সমঝোতা করে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান জানন, চালকরা একটি মোবাইল কোটের ঘটনাকে কেন্দ্র করে এম্বুলেন্স সেবা বন্ধ করে দেয়। আমাদের সাথে আলোচনা করেই তারা পুনরায় তাদের সেবা পুনরায় চালু করেন।

সম্পর্কিত খবর