
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা এডিশন চাঁদপুর জেলা প্রতিনিধি মুসাদ্দেক আল আকিবের পিতা, প্রখ্যাত আলেম পীর মাওলানা শামছুদ্দিন রায়পুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬খ্রি.) বাদ মাগরিব চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, মরহুমের ছেলে সাংবাদিক মুসাদ্দেক আল আকিব।

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, ড্যাব চাঁদপুরের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবেবর সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, মাহবুবুর রহমান সুমন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ. ন. ম ফখরুদ্দিন মাছুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিনসহ চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম,
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক ইলিয়াস হোসাইন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহমদ উল্লাহ, জেলা সমাজসেবা দক্ষতা উন্নয়ন প্রধান প্রশিক্ষক জিএম এমরান হোসেন, চাঁদপুর কণ্ঠের সাংবাদিক এম এ গাফফার, দৈনিক চাঁদপুরের সাংবাদিক নূর আলম, ইমরান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমতপুর কলোনী মসজিদের ইমাম হাফেজ মাওলানা গাজী হুমায়ূন। এ সময় মরহুম মাওলানা শামছুদ্দিন রায়পুরীর রুহের মাগফিরাত কামনা, তাঁর জীবনের অবদান স্মরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে চাঁদপুরের সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আল আমিন মডেল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম মাওলানা শামছুদ্দিন রায়পুরী ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর বংশধর এবং উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল পীর ফজলুল্লাহ (বুড়া হযরত রহ.)-এর পৌপূত্র আওলাদে অলি। তিনি জীবদ্দশায় রুহানিয়াতের চিকিৎসা সেবা প্রদানসহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান ও ইসলামের খেদমতে নিবেদিত ছিলেন।
এদিন বাদ এশা ইছালে ছওয়াবের উদ্দেশ্যে চাঁদপুর দ্বীনীয়া মাদ্রাসা প্রাঙ্গণ (ছারছিনা দরবারের খানকায়) মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়। সেখানে ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।



