চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার চাঁদপুরের মোহাম্মদ রুহুল্লাহ

মহসিন হোসাইন : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

গতকাল (১৫ জানুয়ারি ২০২৬ ইং) সারা দেশের সকল বিভাগীয় পর্যায়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতা চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষতা, নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে অবদান ও প্রশাসনিক সক্ষমতার বিচারে বিচারকমণ্ডলী মোহাম্মদ রুহুল্লাহকে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করেন।

এই অর্জনের মাধ্যমে চাঁদপুর জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। মোহাম্মদ রুহুল্লাহ বলেন, এই সম্মান শুধু তার একার নয়, বরং চাঁদপুর জেলার শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি ২০২৬ ইং ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। সেখানে চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রুহুল্লাহ। জাতীয় পর্যায়েও যেন তিনি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেন, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

সম্পর্কিত খবর