
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে জনৈক বয়োবৃদ্ধা নিরীহ মানুষ মো: দেলোয়ার হোসেন মিজি (দেলু মিজি) (৭৫) উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় আটক মাদক ব্যবসায়ী মাদক ডিলার এজহারভুক্ত আসামী রাশেদ মিজিকে গতকাল বুধবার চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে৷
চাঁদপুর সদর থানার মামলা নং ৬০ তাং ১৩.১.২০২৬। ধারা: ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ দঃবিঃ এর ভিত্তিতে মাদক ডিলার এজহারভুক্ত আসামী হাতেনাতে মাদক সেবন অবস্থায় রাশেদ মিজিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া য়ায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আওলাদ হোসেন দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে থানার ওসি ফয়েজ আহমেদের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে শাহতলীর মাদক ডিলার এজহারভুক্ত আসামী হাতেনাতে মাদক সেবন অবস্থায় রাশেদ মিজিকে গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে ।
মামলার প্রধান আসামী হলো রিপন মিজি গ্রেফতারে জোর অভিযান চলছে।
১৩জানুয়ারী (মঙ্গলবার) ভিকটিমের ছেলে মো: সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১। রিপন মিজি (২৫), ২। রাশেদ মিজি (২৮), সর্ব পিতা-মৃত তাজু মিজি, মাতা-ফিরোজা বেগম, সর্ব সাং-বড় শাহতলী, থানা ও জেলা-চাঁদপুর কে আসামী করে মামলা দয়ের করেন।
ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশের অভিযানে এলাকাবাসী মানুষ স্বাগত জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদীদ্বয় স্থানীয় উশৃঙ্খল এবং এলাকার খারাপ প্রকৃতির লোক হয়। পক্ষান্তরে ১নং সাক্ষী বাদীর পিতা হয়। বিবাদীদ্বয় প্রায় সময় বাদীর পিতা ১নং সাক্ষীর দোকানে গিয়া বিভিন্ন মালামাল ক্রয় করে টাকা পরিশোধ করতো না। বাদীর পিতা ভিকটিম বিবাদীদ্বয়ের নিকট মালামালের টাকা চাইলে বিবাদীদ্বয় ভিকটিমকে ভয়-ভীতি সহ মারধর করার চেষ্টা করে।
বিবাদীদ্বয় পূর্বের আক্রোশের জের ধরে বাদীর পিতা ভিকটিম এর পথরোধ করে তাকে এলোপাথাড়ীভাবে মারধর করে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও থেতলানো জখম করে। ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথার খুলির উপরে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২জানুয়ারী ভোর ৬টায় শাহতলী যাওয়ার রাস্তা মাঝখানে ও রশিদ ফারুকের বাউন্ডারির সাথে সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার পকেটে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।
জানা গেছে, গ্রেফতারকৃত মো: রাশেদ মিজি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মাদক বিক্রি করে এলাকার যুবসমাজকে ধ্বংস করছে।



