
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের রাব্বি তালুকদার ও তার মা সহ পরিবারের উপর হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে রাব্বি তালুকদারকে ভর্তি করা হয়েছে । তার অবস্থা আশংকাজনক ।
গতকাল ১৪জানুয়ারী (বুধবার) ভিকটিম এর ভাই মো: হাছান তালুকদার বাদী হয়ে ১। নাজমুল ইসলাম তালুকদার (২৫), ২। সোহরাব হোসেন তালুকদার (১৮), ৩। সুজন তালুকদার (২০), সর্ব পিতা সহিদউল্যাহ তালুকদার, ৪। সহিদউল্যাহ তালুকদার (৬৫), পিতা- মৃত হাবিব উল্যাহ তালুকদার, ৫। লিজা বেগম (২২), স্বামী নাজমুল ইসলাম তালুকদার, সর্ব সাং- সেনগাঁও, আশিকাটি ইউনিয়ন, পো: আশিকাটি, থানা ও জেলা- চাঁদপুর কে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন।
গতকাল চাঁদপুর সদর মডেল থানাধীন, বাদী ও বিবাদীগনের বসত বাড়ীর সম্মুখে রাস্তার উপর, মসজিদের সামনে, সেনগাঁও, আশিকাটি ইউনিয়ন, পোঃ আশিকাটি, থানা ও জেলা- চাঁদপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগন উশৃঙ্খল, অত্যাচারী, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা ও আইন অমান্যকারী প্রকৃতির লোক। ভিকটিম বাদীর ভাই হয়। বিবাদীগনের সহিত পূর্বে সম্পত্তি গত বিষয় সহ বাড়ীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। প্রায় সময় ১-৩নং বিবাদীগন বাদীর ঘরের পাশে মাদক সেবন ও বিক্রয় করে।বিবাদীগনকে নিষেধ করিলে বিবাদীগন বাদীর উপর ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে আমাদেরকে দফায় দফায় মারধর করে।
বিষয়টি আমরা কয়েকার এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে অবহিত করলে বিবাদীগন কাউকে কোন তোয়াক্কা করে নাই। ১নং বিবাদী বাদীর ভাইকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বারি মারে।
এলোপাতাড়ীভাবে ভিকটিমকে আঘাত করলে, উক্ত আঘাত ভিকটিমের পেটে, বুকে, মাঝায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। বিবাদীরা ভিকটিমের মা ও স্ত্রীর শ্লীলতাহানী করে। তাদের মারধর করে।



