চাঁদপুরে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার : প্রসবজনিত ফিস্টুলা নির্মুলের লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬খ্রি.) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সভায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন সিভিল সার্জন ডা.মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।

সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়েছে। ফিস্টুলামুক্ত বাংলাদেশ ঘোষণার লক্ষ্যে মাসব্যাপী এই ক্যাম্পেইন হাজীগঞ্জ উপজেলায় প্রথমে শুরু করা হচ্ছে।

সভায় জানানো হয়, প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বা¯’্য সমস্যা। বাংলাদেশে হাজার হাজার মহিলা এই নিদারুণ ব্যাধিতে ভুগছেন। মা ও শিশু স্বা¯’্যখাতে ধারাবাহিক অগ্রগতির প্রেক্ষিতে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলার প্রকোপ অনেকটাই হ্রাস পেয়েছে। প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা খুবই সহায়ক। বাল্যবিবাহ রোধ, উপযুক্ত বিরতিতে সন্তান গ্রহন প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে ব্যাপক অবদান রাখতে পারে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করবেন। সাসপেক্টেড রোগীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ডায়াগনোসিস করা হবে। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য সকল রোগীদেরকে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে রেফার করা হবে এবং সেখানে যাতায়াত খরচ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চিকিৎসা শেষে দরিদ্র রোগীদেরকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।

সিআইপিআরবি থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান ও জেলা সমন্বয়কারী মো: মোস্তাফিজুর রহমান। সভায় আলোচকরা ক্যাম্পেইন বাস্তবায়ন বিষয়ক কর্ম পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করেন। সভায় আরো জানানো হয় যে, রোগীর তথ্য দাতাকে নগদ ১০০০ টাকা সম্মানী প্রদান করা হবে। বিনামূল্যে সেবার জন্য ০১৭১২২৩৮৪৯৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিনিয়র কনসালটেন্ট (গাইনী ও অব), মেডিকেল অফিসার, এমপিডিএসআর ফোকাল পারসন, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক সহ ৪১জন অংশগ্রহন করেন।

উল্লেখ্য, ফিস্টুলা রোগী চেনার সহজ উপায়: প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। সমস্যা শুরু হবে বিলম্বিত প্রসবের পর অথবা তলপেট বা জরায়ুতে অপারেশনের পর।

সম্পর্কিত খবর