নির্বাচনী কেন্দ্রে এজেন্ট নিয়োগ বিষয়ক শাহমাহমুদপুরে বিএনপির আলোচনা সভা

মাসুদ হোসেন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনে সহায়তা করতে ভোট কেন্দ্রে এজেন্ট মনোনয়নের জন্য চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারী) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কের দ্বিতীয় তলায় উক্ত আলোচনা সভা ও ৭নং ওয়ার্ড লোধেরগাঁও কেন্দ্রে এজেন্ট মনোনয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী বিধি বিধান সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উক্ত ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এডভোকেট জসিম উদ্দিন মেহেদী। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে মতামত ব্যক্ত করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন,

জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক পারুল আক্তার। এর আগে ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও কেন্দ্র এজেন্ট নিয়োগ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজীর পরিচালনায় সেখানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত বিষয়ে বিভিন্ন মতামত রাখেন এবং কেন্দ্রে এজেন্ট নিয়োগ প্রক্রিয়া করেন। উক্ত আলোচনা সভায় মতামত ব্যক্ত করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মজিবুর রহমান খান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, সহ সভাপতি মুরাদ খান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী,

সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, কাশেম গাজী, অলিউল্লা গাজী, দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী। ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মিলন মিজি, সাংগঠনিক সম্পাদক জাফর গাজী,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, নূর মোহাম্মদ, ইব্রাহিম মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, দপ্তর সম্পাদক শাকিল গাজী, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী,

সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক আলমগীর গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মিজি, সাংগঠনিক শরিফ গাজী, শ্রম বিষয়ক সম্পাদক তাহের পাটওয়ারী, সহদপ্তর সম্পাদক বিল্লাল, পল্লী উন্নয়ন সম্পাদক হান্নান মিজিসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর