
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে জনৈক বয়োবৃদ্ধা মো: দেলোয়ার হোসেন মিজি (দেলু মিজি) (৭৫)দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে।
বর্তমানে তার অবস্থা আশংকাজনক। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । তিনি উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মো: সাইফুল ইসলাম এর পিতা। গতকাল ১২জানুয়ারী (সোমবার) ভোর ৬টায় শাহতলী যাওয়ার রাস্তা মাঝখানে ও রশিদ ফারুকের বাউন্ডারির সাথে সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার পকেটে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।
এ ঘটনা জানার পর পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর সদর থানার ওসি ফয়েজ আহমেদ ও এসআই আওলাদ জোর তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের গ্রেফতার করতে কঠোর নির্দেশ দিয়েছে পুলিশ সুপার । স্থানীয় সূত্রে জানা যায়, হামলার শিকার মো: দেলোয়ার হোসেন মিজি (দেলু মিজি) গতকাল ভোরে ফজর নামাজ আদায় করে দোকানে যাবার সময় বোরকা পরিহিত অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর দাঁড়ালো দা দ্বারা এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পরেন৷ পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান।
তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিচারের দাবী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় বইছে । এলাকাবাসী এ ঘটনায় বিচার দাবী ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী করেছে ।
এ বিষয়ে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাব এর নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদী বলেন, আমি আমাদের স্কুলের নৈশ প্রহরী সাইফুলের পিতা দেলোয়ার হোসেন দেলু মিজিকে দুর্বৃত্ত কর্তৃক হামলা চালানোর খবর শুনেছি। এতে তিনি মারাত্বকভাবে আহত হন। আমি তৎক্ষনাৎ চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি।
তিনি বলেন, বিষয়টি সাথে সাথে চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর সদর থানার ওসি কে জানানো হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর সদর থানার ওসি ফয়েজ আহমেদ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। জানা যায়, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন।



