
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ভোট কেন্দ্র কমিটি গঠন বিষয়ক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন,“তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হলে দেশে বেকারত্ব দূর হবে। গত ১৭ বছর ধরে তিনি দেশ পরিচালনা ও উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করে রেখেছেন। যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করতে হলে তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে বিকল্প কোন কিছু নাই।” দেশ বিদেশে দক্ষ জনশক্তি প্রেরনের মাধ্যমে বেশি বেতনে চাকরি কিংবা অর্থনৈতিক উন্নতি অর্জন করা সম্ভব। ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও বক্তারা হলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি,
সহ-সভাপতি মোশারফ কারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, যুব বিষয়ক সম্পাদক মো. রুবেল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী, সদস্য মাহাবুব আলম স্বপন, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কালাম, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন,
ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক আহ্বায়ক রুবেল পাটোয়ারী,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়েজ পাটোয়ারী, ৫নং ওয়ার্ড যুবদল নেতা ফারুক খান, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান সহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ দীর্ঘদিনের সকল দুর্দশা দূর হবে—ইনশাআল্লাহ।” সভায় বক্তারা ভোট কেন্দ্র কমিটিকে শক্তিশালী করে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান, ৬নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মনিরুজ্জামান পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



