চাঁদপুরে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা

ইব্রাহীম খান : চাঁদপুর শহরে ৪ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (১১ জানুয়ারি) রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক অনিয়মের অভিযোগ এই জরিমানা করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো ১। মাযহারুল হক বিএনএসবি আই হসপিটাল- ৫,০০০ টাকা। ২। ইসলামিয়া প্যাথলজি অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টের ৫০০০ টাকা (স্টেডিয়াম রোড)। ৩। ল্যাব কেয়ার ডিজিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টের -৫০০০ (মিশন রোড)। ৪। মিডল্যান্ড হাসপাতাল -৩০,০০০ মোট ৪৫০০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, আমরা সিভিল সার্জন অফিস থেকে একটি তালিকা নিয়েছি। সেখানে দেখেছি অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স নেই। এবং আমরা বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছি। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি তাদেরকে সতর্ক করেছি। জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।

এসময় চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকারসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর