
স্বপন কর্মকার মিঠুন : ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুবর রহমান। শাহরাস্তি পৌরসভার ০৯নং ওয়ার্ডের নিজ মেহার প্রকাশ ছিকুটিয়া মুহুরী তোফাজ্জলের নির্মানাধীন ভবনের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুক রাসেলকে (২৯) আটক করা হয়। শাহরাস্তি উপজেলার মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নিদের্শনায় ১০ জানুয়ারি সন্ধ্যা সময় এসআই আতোয়ার রহমান,
এএসআই সাদ্দাম হোসেন, ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওমর ফারুককে আটক করে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ, মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ,
শাহরাস্তি মডেল থানা জানান,শোরশাক রাউতির বাড়ীর মৃত মোস্তক আহমেদের ছেলে মাদক ব্যবসায়ী ওমর ফারুক রাসেল এর নিজ হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




