
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলীতে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্র কমিটি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বড় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শওকত কারী সভা সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি মোশারফ কারী, সাবেক সহ-সভাপতি ফখরুল খান, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সরোয়ার সুমন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য হাবীব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান খান,
৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জয়েন্ট সেক্রেটারি রিপন মিজি, সিনিয়র সহ-সভাপতি জসিম গাজী, সাংগঠনিক সম্পাদক নুরু গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সেলিম হাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী,
২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম মল্লিক, ৪ নং ওয়ার্ড তাঁতি দলের সাধারণ সম্পাদক করিম গাজীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা আলোচনা সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ভোটের মাধ্যমে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের শুরুতে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



