
মো : রানা সরকার : মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ১০জানুয়ারী (শনিবার) চাঁদপুর প্রেস ক্লাব মিলণায়তনে প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপার্সন গোলম সারওয়ার সেলিম, মহাসচিব মাহফুজ মল্লিক। সংগঠনের মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব এর নবাগত সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব ঐক্যবদ্ধ রয়েছে৷ আমরা চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করবো৷ আমরা আপনাদের পাশে আছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাংবাদিক অধিকার ও কল্যান পরিষদ, মতলব এর সদস্য শ্যামল চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হোসেন হাবীব, সাইদুল আরেফিন শ্যামল, ডিএম আলাউদ্দিন, সাইফুল ইসলাম সবুজ,মিজানুর রহমান, রবিউল আলম, সফিকুল ইসলাম রিংকু সহ অন্যান্যরা।



