চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে যৌথসভা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ২ ও ৪ নং মহল্লা কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৯ জানুয়ারি) শুক্রবার বিকেল ৪টায় রণাগোয়াল বাবুর্চি ঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি তাছির বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল খান ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সুমন গাজীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,আজকের এই সভাটি আমাদের সংগঠনের যৌথসভা,আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি,আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন যেসব নির্দেশনা দিয়েছেন তা সঠিক ভাবে মেনে নির্বাচনী প্রচারণা প্রচারণা পরিচালনা করতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে।

তিনি আরো বলেন,দলের ঐক্য বজায় রাখতে হবে,নিজেদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের প্রচার প্রচারণার সময় এলে,বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ,জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ।

এছাড়া বক্তব্য রাখেন,এডভোকেট শিরিন সুলতান মুক্তা,এডভোকেট কোহিনুর বেগম,পৌর যুবদলের সভাপতি শাজাহান কবির খোকা,পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন।

এসময় উপস্থিত ছিলেন ৪নং মহল্লা কমিটির সভাপতি জাহাঙ্গীর শেখ, সাধারণ সম্পাদক বাসু আখন। ২নং ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি সোবহান হাওলাদার, সাধারণ সম্পাদক হোসেন মোল্লা।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইমান হোসাইন

সম্পর্কিত খবর