মতলবে ৪ তলা ছাদ থেকে পরে মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত

সমির ভাট্রাচার্য্য : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে সিঙ্গাপুর ভিলার অবস্থিত হযরত খাদিজাতুল কুবরা রা, মহিলা মাদ্রাসার ছাত্রী উম্মে হাবিবা (১০) ৪ তলা ভবনের ছাদ থেকে মাটিতে পরে গুরতর আহত হয়েছে । এ ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী বিকাল সারে চারটায় ।

সরজমিনে জানাযায় ঐদিন বিকালে উম্মে হাবিবা ছাদে উঠে কিছুক্ষন পর ছাদ থেকে মাটি পরার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত আহত অবস্থায় উম্মে হাবিবা কে উদ্ধার করে প্রথমে নারায়ণপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন ।

উম্মে হাবিবা ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্রী তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামে তার পিতার নাম খোকন মিয়া । কি করানে সে ছাদ থেকে ঝাপ দিলো তা জানা যায়নি । মাদ্রাসার প্রধান শহিদুল ইসলামকে একাধিকবার মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি ।

সম্পর্কিত খবর