
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১ জানুয়ারি বৃহস্পতিবার পৌর কৃষকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান গাজী নতুন এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ বিল্লাল বেপারী সহ সভাপতি মোঃ বাবুল গাজী সাধারণ সম্পাদক মোঃ জুয়েল খান,সহ সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ফিরোজ গাজী,সহ-প্রচার সম্পদক মোঃ হানিফ,দপ্তর সম্পাদক মোঃ কাশেম গাজী
সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহাজালাল সরদার।
সদস্য মোঃ আমির শেখ,মোঃ ইসমাইল খান মোঃ মোস্তাকিন খান,মোঃ সাজু খান ও মোঃ সোহাগ বেপারী।



