
স্টাফ রিপোটার: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬ বাদ জোহর সহকারী আইনজীবী সমিতির মসজিদ মিলনায়তনে দোয়া ও মোনাজাত পরিচালনা করার মাওলানা শহীদুল্লাহ গাজী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ নায়ক তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী সরকার সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেন, সমিতির নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি ও ছাত্র সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন আকাশ, সমিতির সদস্য ও শাহরাস্তি উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি রতন বেপারী সেলিম, সমিতির সদস্য ও শাহরাস্তি টামটাব ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন,
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও সমিতির সদস্য নাদিম হোসেন, বিএনপি নেতা ও সমিতির সদস্য মাকসুদুর রহমান, সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নিরব সহ সমিতির সদস্য ও মুসল্লিরা।



