
চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারী ২০২৬খ্রি.) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
সদর উপজেলার সাধারণ সম্পাদক মাও. নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক নোয়াব খান, সদর উপজেলার মানবকল্যাণ সম্পাদক মুহাম্মদ শরীফ আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি দেওয়ান মো. ছাইফুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জায়েদ হাসান।



