
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শাহরাস্তি পৌরসভার নোয়াগাঁও গ্রামে অবৈধভাবে ভেকুর মাধ্যমে কৃষি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
জনাব হিল্লোল চাকমা জানান, ৪ জানুয়ারি ২০২৬ (রোববার) ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয় এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে আটককৃত তিনটি ড্রাম ট্রাক মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।



