চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে সংবর্ধনা

মো: রানা সরকার: প্রাথমিক শিক্ষক সমিতি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল ৪জানুয়ারী (রবিবার) ১২টায় ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলণায়তনে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে
সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবির প্রধান শিক্ষক মো আরিফুল ইসলাম।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক ও পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ,

জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ফারুকী, কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা মজুমদার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খবির উদ্দিন।

সম্পর্কিত খবর