
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল ৪জানুয়ারী (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ছিল, তাই অনুষ্ঠান পিছানো হয়েছে৷ বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, ছিলেন ঐক্যের প্রতীক। এ বিদ্যালয়টি আমার প্রিয় বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষকরা খুবই আন্তরিক। আমরা তোমাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবো। তোমাদের আরো ভালো ফলাফল অর্জন করতে হবে।
পড়ালেখায় মনোযোগী হতে হবে৷ বিশ্বে একমাত্র বাংলাদেশেই যেখানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। দিনটি তোমাদের জন্য আনন্দের দিন। বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছ। বর্তমানে সর্বক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হচ্ছে। তাই তোমাদের কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কস্পিউটার ব্যবহার জানতে হবে। তোমাদের ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, আমি তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি।
জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী,
সহকারি শিক্ষক মো: গিয়াসউদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার।
শুরুতে বিদ্যালয়ের অভ্যন্তরীন পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও ফলাফল বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়েে প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



