
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল ৪জানুয়ারী (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, এ বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। এ বিদ্যালয়ের শিক্ষকরা খুবই মেধাবী ও আন্তরিক। তোমাদের পড়ালেখার প্রতি গুরুত্ব দিতে হবে৷ জিলানী চিশতী কলেজ থেকে একজন শিক্ষার্থী টিউশনি করে পড়ালেখা করে জিপিএ ৫ পেয়েছে৷ তোমাদেরও তার মত হতে হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের সু-নাগরিক হতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নেতৃত্বে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নত হচ্ছে। তোমাদের বিদ্যালয়ে আসতে কোন সমস্যা হলে আমাদের জানাবে, আমরা ব্যবস্থা নিব। নারী শিক্ষায় এ বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আজকে বিদ্যালয়ের অফিস সহায়ক মো: সিরাজুল ইসলামকে অবসর জণিত বিদায় সংর্বধনা দিয়েছি। সে দীর্ঘদিন এ প্রতিষ্ঠানে সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছে৷ তিনি বিদ্যালয়ের একজন ভালো স্টাফ ছিলো। সে প্রতিষ্ঠানের জন্য আন্তরিক ছিল। এ অনুষ্ঠানটি ৩১তারিখ করার কথা ছিল। কিন্তু তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস পালন করায় অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে৷ আমি তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি।
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন, সহকারি শিক্ষক মোঃ মাহাবুব আলম গাজী, সহকারী শিক্ষিকা বিথী আক্তার, সহকারী শিক্ষক প্রমথ সরকার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অভ্যন্তরীন পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও ফলাফল বিতরণ করেন অতিথিবৃন্দ।
শুরুতে বিদ্যালয়ের অফিস সহায়ক মো: সিরাজুল ইসলামকে অবসরজণিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছাও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



