শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর অবসরজণিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪জানুয়ারী (রবিবার) বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমি দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ সাহেবের সংবর্ধনা। এ অনুষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে করার কথা ছিল। আপনারা জানেন আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ছিল। তাই আমরা অনুষ্ঠানটির তারিখ পরিবর্তন করে আজ করেছি৷ আজকের দিনটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ সাহেব। তিনি যথেষ্ট আন্তরিক দক্ষ প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০০৯সালে এ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন৷

তিনি প্রায় ১৬ বছর এ প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আজাদ সাহেবের নেতৃত্বে এ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ফলাফল ঈর্শ্বনীয় ছিল। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। বিদায়ী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এ বিদ্যালয়ের শিক্ষকরাও যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন। আমি গর্বিত আজাদ সাহেবকে নিয়ে। শিক্ষক, শিক্ষার্থী এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ স্যারের প্রতি সন্তুষ্ট ছিলেন। যেমন জন্ম হলে, মৃত্যু অনিবার্য। তেমনি চাকরি শুরু করলে বিদায় একদিন নিতে হবে। তবে সম্মানের সহিত ও সুস্থ্যতার সহিত বিদায় আনন্দের ও সফলতার।

বিদায়ী প্রধান শিক্ষক আজাদ সাহেবের অনেক ইতিবাচক গুণাবলী ছিল। যার কারণে আজ এত প্রতিষ্ঠান প্রধান এসেছে আন্তরিকভাবে ওনাকে বিদায় দিতে। আজাদ সাহেবকে আপনারা আইকন হিসেবে অনুসরণ করবেন। প্রাথমিক শিক্ষাই হল শিক্ষার মূল স্তম্ভ। আপনাদের আরো আন্তরিকতার সহিত কাজ করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিদার সাহেবের নেতৃত্বে এগিয়ে যাবে এ প্রতিষ্ঠানে প্রত্যাশা করছি।

তিনি বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ ও রুহের মাগফিরাত কামনা করছি আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আরো স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি শহীদ শরীফ ওসমান হাদীকে। আজকে শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক ও পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমি ২০০৯সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। প্রায় ১৬বছর এ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি৷ আমি দায়িত্ব পালনকালে বিদ্যালয় জমিদাতা সদস্য সোহেল রুশদী মহোদয়ের সহযোগিতা পেয়েছি। ওনার সহযোগিতায় আমি সুন্দরভাবে বিদ্যালয়টি পরিচালনা করতে পেরেছি। সোহেল রুশদী সাব আমাকে আমার পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, তাই আমি সোহেল রুশদী মহোদয়ের কাছে ঋণী ও কৃতজ্ঞ। আমার দায়িত্ব পালনকালে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলে সহযোগিতা করেছে, তাদের কাছেও কৃতজ্ঞ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ফারুকী, কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা মজুমদার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খবির উদ্দিন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যন্যরা।

শুরুতেই বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ১৭/৫/১৯৯০খ্রি. তারিখে যোগদান করে ৩১/১২/২০২৫খ্রিস্টাব্দ তারিখে অবসর গ্রহন করেন। তিনি ৩৫ বছর ৭মাস ১৫দিন সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। অত্র প্রতিষ্ঠানে তিনি ২০০৯সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহন করেন৷ তিনি অত্র প্রতিণ্ঠানে ১৬বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে শুরুতে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাব এর নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত খবর