শাহরাস্তিতে পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ আটক-২

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে গতকাল শুক্রবার ২জানুয়ারী ২০২৬খ্রি. রাত অনুমান ২০.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ শাহরাস্তি এর নেতৃত্বে শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির জনৈক মোঃ আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নয়াস্স্র আছে মর্মে সংবাদ পেয়ে উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে তার পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে একটি তরাশ পিস্তল ও একটি 7.62 পিস্তল এবং 30 রান গুলি উদ্ধার করা হয়।

এ অভিযানে। ১। লাভলী বেগম (৪০), স্বামী-মোঃ আলমগীর হোসেন ২। মোঃ ফয়সাল হোসেন @ শাকিল (২১), পিতা-মোঃ আলমগীর হোসেন, উভয়সাং-পশ্চিম উপলতা, থানা-শাহরাস্তি, জেলা-চাদপুরদের গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান ক্রাইম এন্ড আপস, চাঁদপুর পরিদর্শন করেন এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর