
মাসুদ হোসেন : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর ইউনিয়নের উত্তর পাইকদী বাইতুল মামুর জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। মুকবুল হোসেন ও মোজাম্মেল হোসেন এর পরিচালিত মিলাদ ও দোয়া মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সার্বিক ব্যবস্থাপনায় উত্তর পাইকদী জাবালে নূর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম করা হয়।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোশারফ কারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটওয়ারী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন খান, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান, স্কুল শিক্ষক আব্দুল বাকী,
৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল খান, সহ সভাপতি শাহাদাত হাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য মুসল্লীগণ।



