
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মীর মাহবুবুর রহমান যোগদান করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬খ্রি. ) দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিসে সুনামের সাহিত দায়িত্ব¡ পালন করেছেন।
তিনি ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে পুলিশে যোগদান করেন। নবাগত ওসি মীর মাহবুবুর রহমান , আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।



