
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব ঘোষেরহাট বাজারে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ কাজীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াসিম হাজী, শাহ মোহাম্মদ সেলিম হাজী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল গাজী, সাংগঠনিক সম্পাদক সুমন কাজী, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলী গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিলন মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মোল্লা,
সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খান মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর খান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।



