ফরিদগঞ্জে ইয়াসমিনের প্রতারণার খপ্পরে পড়ে কয়েকটি পরিবার নিঃস্ব!

ফরিদগঞ্জ প্রতিনিধি : ‎চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সন্তোষপুর গ্রামের ১নং ওয়াডের মিজি বাড়ি ওরফে আইগো বাড়ির প্রবাসী ইউসুফের স্ত্রী ইয়াসমিনের প্রতারণার খপ্পরে পড়ে কয়েকটি পরিবার নিঃস্ব হন। ‎‎জানা যায়, ইয়াসমিন কয়েকটি এনজিওর কাছ থেকে নামে বেনামে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেন।

‎নারগিস আক্তার, শাহানারা বেগম, কোহিনূর বেগম, ছালমা আক্তার, জুনি আক্তার, তাছলিমা আক্তারসহ তাদেরকে ভুল বাল বুজিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে তাদের নামে কয়েকটি এনজিওর কাছ থেকে টাকা তোলেন।

‎আবার কেউ এনজিওর জামিনদার হয়েছেন।‎ এসকল মহিলাদের বিপদে ফেলে টাকা পয়সা নিয়ে পালিয়েছেন ইয়াসমিন। ‎ইয়াসমিন প্রবাস স্বামী ইউসুফকে পুঁজি করে ভালো বিষা দেওয়ার লোভ দেখিয়ে আবার কাউকে নিজের নামে শহরে জমি বিক্রি দেওয়ার লোভ দেখিয়ে একই পরিবারের জুনি আক্তার ও তার মায়ের কাছ থেকে পৃথকভাবে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন।‎

স্বামীর আকামা করার কথা বলে শাহানারা আক্তার ও তাছলিমার নামের গৃহবধূকে জামিনদার করে ৪ লাখ টাকা নেন, এনজিওর টাকা পরিশোধ না করায় তাদের নামে মামলা হয়। ‎

এইদিকে ইয়াসমিনের বাবার বাড়ি ১২ নং চরদুখিয়া ইউনিয়নের লড়াইরচর গ্রামের আনোয়ার উল্লার মেয়ে ইয়াসমিন আত্নগোপনে থেকেও বাবার বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে। ‎এবিষয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, শুনেছি ইয়াসমিন অনেকের টাকা আত্মসাৎ করেছেন।
‎

সম্পর্কিত খবর